মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত
- 1
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশের যে সমীকরণ
- 2
বিশ্বকাপের স্বত্ব বিক্রি থেকে লাল কার্ড বিতর্ক: ইনফান্তিনোকে উয়েফার ৪২ প্রশ্ন, জবাবের সময় ২ নভেম্বর
- 3
৬৩ বছরে কেন কোনো গোলকিপার ব্যালন ডি’অর জিততে পারেননি?
- 4
বাভুমার ক্যারিয়ারসেরা ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪২৫
- 5
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রেফারির সমালোচনা, মিসরের কোচসহ তিনজন নিষিদ্ধ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হচ্ছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উদ্বোধনী দিনে সিলেটে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
বাংলাদেশ ও নেপালের চার ভেন্যুতে ৪১ ম্যাচ
১৬ দলের এই বিশ্বকাপে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও নেপালের চারটি ভেন্যুতে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাশাপাশি নেপালের কীর্তিপুর ও মুলপানিতে হবে গ্রুপ পর্ব ও সুপার সিক্সের ম্যাচ।
সিলেট ও চট্টগ্রামে ১২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। নেপালের মুলপানিতে হবে আটটি এবং কীর্তিপুরে সাতটি ম্যাচ। ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। একই ভেন্যুতে ৬ ফেব্রুয়ারি হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
ফাইনাল ও সেমিফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
১৬ দলের লড়াই, চার গ্রুপে বাংলাদেশ
অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া।
গ্রুপ বিন্যাস একনজরে:
গ্রুপ এ:ভারত, আয়ারল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ
গ্রুপ বি:পাকিস্তান, নিউজিল্যান্ড, সামোয়া ও দক্ষিণ আফ্রিকা
গ্রুপ সি:বাংলাদেশ, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া
গ্রুপ ডি:যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা
প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ভারত এবার ‘এ’ গ্রুপে রয়েছে। টুর্নামেন্টের প্রথম আসর ও ২০২৫ সালের দ্বিতীয় আসর—দুটিতেই শিরোপা জিতেছিল ভারতের মেয়েরা।
বাংলাদেশের তিন ম্যাচই সিলেটে
নিজেদের মাঠে বিশ্বকাপ খেলতে নামা বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ২১ জানুয়ারি উদ্বোধনী দিনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে স্বাগতিকেরা। এরপর ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি নাইজেরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
গ্রুপ পর্বের খেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী দিনে মোট আটটি দল মাঠে নামবে। সিলেট ও নেপালের মুলপানিতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরুর সময় স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট ও বেলা ১টা ৩০ মিনিট।

সুপার সিক্স পেরিয়ে সেমিফাইনালে ওঠার লড়াই
চার গ্রুপের প্রতিটি থেকে তিনটি করে দল জায়গা করে নেবে সুপার সিক্সে। সেখানে ছয়টি করে দল নিয়ে গঠিত হবে দুটি গ্রুপ। ‘এ’ ও ‘ডি’ গ্রুপ থেকে ওঠা দলগুলো খেলবে একটি গ্রুপে, আর ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো খেলবে অন্য গ্রুপে।
সুপার সিক্সে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। এরপর ৪ ফেব্রুয়ারির সেমিফাইনাল পেরিয়ে ফাইনালের টিকিট পাবে দুই দল।
আগের দুই আসরে সুপার সিক্সেই থেমেছে বাংলাদেশ
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায়। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০২৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ধরে রাখে ভারতীয় দল।
আগের দুই আসরেই সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশ। তবে কোনোবারই সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি তারা। এবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সেই বাধা পেরিয়ে আরও দূর যাওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের মেয়েদের।















