Image

পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শোয়েব আখতার, মায়ের পরামর্শে দূরে থাকছেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 33 মিনিট আগে
পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শোয়েব আখতার, মায়ের পরামর্শে দূরে থাকছেন

পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শোয়েব আখতার, মায়ের পরামর্শে দূরে থাকছেন

পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শোয়েব আখতার, মায়ের পরামর্শে দূরে থাকছেন

পাকিস্তান ক্রিকেটের টালমাটাল পরিস্থিতিতে পরিবর্তনের জন্য সাবেক তারকা পেসার শোয়েব আখতারের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁকে বোর্ডের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আনার আলোচনা তৈরি হয়েছিল। এমনকি প্রধান নির্বাচক হওয়ার সম্ভাবনা নিয়েও জোর গুঞ্জন ছড়ায়।

তবে শেষ পর্যন্ত পিসিবির প্রস্তাব গ্রহণ করছেন না শোয়েব আখতার। মায়ের পরামর্শ মেনেই আপাতত পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেন পাকিস্তানের সাবেক এই গতিতারকা। তিনি জানান, পিসিবিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।

শোয়েবের সিদ্ধান্তের পেছনে পারিবারিক বিষয়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিছুদিন আগে তাঁর বড় ভাই মারা যান। সেই সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শোয়েবের সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁর প্রতি সহমর্মিতা জানিয়েছিলেন। নাকভির সেই আচরণ শোয়েবকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলেও জানা গেছে।

এরপর পুরোনো তিক্ততা ভুলে নাকভির সঙ্গে তাঁর সম্পর্কের বরফ গলার কথাও সামনে আসে। পরে শোয়েবকে পিসিবির একটি দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং এ নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

তবে নাকভির সঙ্গে সাম্প্রতিক সময়ে দেখা করার বিষয়টি অস্বীকার করেছেন শোয়েব। তিনি জানিয়েছেন, সম্প্রতি ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রের হিউস্টনে গিয়েছিলেন।

শেষ পর্যন্ত পিসিবির দায়িত্ব নেওয়ার গুঞ্জনও নিজেই উড়িয়ে দিয়েছেন শোয়েব। মায়ের পরামর্শ মেনে আপাতত বোর্ডের কর্মকাণ্ড থেকে দূরে থাকছেন পাকিস্তানের সাবেক এই তারকা পেসার।

পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্ক ও পরিবর্তনের মধ্যে শোয়েব আখতারকে গুরুত্বপূর্ণ ভূমিকায় আনার আলোচনা তাই আপাতত থেমেই গেল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three