Image

২০২০ সালের নির্বাচনে কে জিতেছিলেন? উত্তর দিতে ব্যর্থ গুগলের এআই, পরে জানাল বাইডেনের নাম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 21 মিনিট আগে
২০২০ সালের নির্বাচনে কে জিতেছিলেন? উত্তর দিতে ব্যর্থ গুগলের এআই, পরে জানাল বাইডেনের নাম

২০২০ সালের নির্বাচনে কে জিতেছিলেন? উত্তর দিতে ব্যর্থ গুগলের এআই, পরে জানাল বাইডেনের নাম

২০২০ সালের নির্বাচনে কে জিতেছিলেন? উত্তর দিতে ব্যর্থ গুগলের এআই, পরে জানাল বাইডেনের নাম

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হয়েছিলেন—এমন একটি সাধারণ প্রশ্নের সরাসরি উত্তর দিতে ব্যর্থ হয়েছিল গুগলের এআই সার্চ টুল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হওয়ার পর গুগল জানায়, তাদের সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা ছিল। পরে সেই ত্রুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয় এবং এআই টুলটি সঠিক উত্তর দিতে শুরু করে।

প্রযুক্তিবিষয়ক সাময়িকীদ্য আটলান্টিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, গুগল সার্চের এআই মোডে ২০২০ সালের নির্বাচনের ফল জানতে চাইলে প্রথমে সরাসরি কোনো বিজয়ীর নাম জানানো হয়নি। এর পরিবর্তে ব্যবহারকারীকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনের (এফইসি) প্রত্যয়িত ফলাফল দেখার পরামর্শ দেওয়া হয়। তবে উত্তরের সঙ্গে কোনো কার্যকর লিংক বা সূত্রও দেওয়া হয়নি।

২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছিলেন। কিন্তু গুগলের এআই টুলের এই অস্বাভাবিক প্রতিক্রিয়া নতুন করে প্রশ্ন তুলেছে—মানুষ যখন রাজনৈতিক ও নির্বাচনী তথ্যের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করছে, তখন এমন গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে প্রযুক্তি কতটা নির্ভরযোগ্য?

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর উত্তরের ছবি

প্রতিবেদন অনুযায়ী, গুগলের এআই টুল ২০২০ সালের নির্বাচনের বিজয়ীর নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছে—এমন স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাইয়ে ছড়িয়ে পড়ে। ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে নানা ধরনের পোস্ট ও রসিকতা করতে থাকেন।

কেউ কেউ প্রশ্নটি অন্যভাবে করে সঠিক উত্তর বের করার চেষ্টা করেন। যেমন, বিজয়ীর নাম উল্টো করে লিখতে বললে এআই টুলটি জো বাইডেনের নাম জানায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবার একজন ব্যবহারকারী বিরক্তি প্রকাশ করার পর টুলটি আগের উত্তরের জন্য দুঃখ প্রকাশ করে সঠিক তথ্য দেয়।

এ ধরনের ঘটনা অবশ্য এআই প্রযুক্তির ক্ষেত্রে নতুন নয়। ২০২৪ সালে গুগলের এআই-ভিত্তিক সার্চ সারাংশের কিছু উত্তরও অস্বাভাবিক ও ভুল তথ্য দেওয়ার কারণে সমালোচিত হয়েছিল। তবে নির্বাচনের ফলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি উত্তর দিতে ব্যর্থ হওয়ায় এবারের ঘটনাটি বিশেষভাবে আলোচনায় আসে।

অন্য এআই টুলগুলো কী বলেছিল?

দ্য আটলান্টিক-এর প্রতিবেদক নিজের পরীক্ষায় ChatGPT, Claude, Microsoft Copilot, Grok এবং যুক্তরাষ্ট্র সরকারের America.gov চ্যাটবটকে একই প্রশ্ন করেন। তাঁর পরীক্ষায় এসব টুলই সঠিকভাবে জানায় যে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হয়েছিলেন।

অন্যদিকে, গুগলের সাধারণ সার্চেও তখন প্রশ্নটির উত্তরে পৃষ্ঠার ওপরে এআই-তৈরি সারাংশ দেখা যায়নি। এর পরিবর্তে অন্যান্য ওয়েবসাইটের লিংক দেখানো হচ্ছিল। অথচ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে একই ধরনের প্রশ্ন করলে গুগল এআই উত্তর দেখাচ্ছিল।

রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ, কী বলল গুগল?

গুগলের এআইয়ের এমন আচরণ নিয়ে কিছু ব্যবহারকারী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হস্তক্ষেপের সন্দেহ প্রকাশ করেন। এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালের নির্বাচন নিয়ে দীর্ঘদিনের দাবি এবং গুগলের কিছু পণ্যে তাঁর প্রশাসনের পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিবর্তনের অতীত ঘটনাগুলোও আলোচনায় আসে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ইচ্ছাকৃতভাবে এআইয়ের উত্তর থেকে বাইডেনের নাম বাদ দিয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গুগল প্রথমে জানায়, তারা বিষয়টি তদন্ত করছে। পরে প্রতিষ্ঠানটি জানায়, ২০২০ সালের নির্বাচন এবং ২০২২ সালের সিনেট নির্বাচনসংক্রান্ত তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় প্রযুক্তিগত ঘাটতি ছিল। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক নির্বাচনের ফল যাচাই করতে সংবাদ প্রতিবেদন বা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য এবং পুরোনো নির্বাচনের ক্ষেত্রে ঐতিহাসিক রেকর্ড ব্যবহার করা হয়। ২০২০ সালের নির্বাচনের ক্ষেত্রে এই ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছিল।

গুগল আরও জানায়, তাদের স্বতন্ত্র Gemini চ্যাটবটে একই সমস্যা ছিল না। প্রতিবেদক পরে আবার একই প্রশ্ন করলে গুগলের এআই সার্চ টুল দ্রুত বাইডেনের নাম জানায়।

এআইয়ের ওপর বাড়ছে নির্ভরতা, তাই বাড়ছে উদ্বেগ

গুগলের ব্যাখ্যা অনুযায়ী, ঘটনাটি ছিল প্রযুক্তিগত ত্রুটি; ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফল অস্বীকার করার নীতি নয়। এআই মডেলগুলো কীভাবে সিদ্ধান্তে পৌঁছায়, তা সব সময় স্পষ্ট নয়। সংবেদনশীল বিষয়ে ভুল এড়াতে তৈরি করা নিরাপত্তাব্যবস্থাও কখনো কখনো অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার কারণ হতে পারে।

তবু ঘটনাটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। গুগলের এআই সারাংশ প্রতি মাসে দুই শত কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছায় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এত বিপুলসংখ্যক মানুষ তথ্যের জন্য এআইয়ের ওপর নির্ভর করলে, নির্বাচনের ফলের মতো মৌলিক প্রশ্নে ভুল বা অসম্পূর্ণ উত্তর জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে।

এ কারণে প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছে শুধু এআই কত দ্রুত উত্তর দিতে পারে, সেটিই নয়—উত্তরটি কতটা নির্ভুল, যাচাইযোগ্য এবং নিরপেক্ষ, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three