টি-টোয়েন্টি বোলিংয়ে ইতিহাস, শ্রী চারানির রেটিং এখন বিশ্বসেরা
- 1
রাকুল প্রীত সিং ও ভাসু ভগনানির সঙ্গে যুক্ত ১২ স্থানে আয়কর দপ্তরের তল্লাশি
- 2
একের পর এক বিশ্বকাপ স্পেনের ঘরে, উত্তর কোরিয়াকে হারিয়ে এবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপও
- 3
খ্যাতির নোটিফিকেশন বন্ধ করে দিলেন ভোজিনিয়া, ‘আগের জীবনটাই বেশি পছন্দ ছিল’
- 4
শেষ মুহূর্তে ওলিসের দুর্দান্ত গোলে বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্সের জয়
- 5
তুরস্কের মাঠে গোলবন্যা, ৪-১ ব্যবধানে জয়ে ফিরল ইতালি

টি-টোয়েন্টি বোলিংয়ে ইতিহাস, শ্রী চারানির রেটিং এখন বিশ্বসেরা
টি-টোয়েন্টি বোলিংয়ে ইতিহাস, শ্রী চারানির রেটিং এখন বিশ্বসেরা
আইসিসি নারী টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে নতুন ইতিহাস গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চারানি। সর্বশেষ সাপ্তাহিক হালনাগাদে ১৮ পয়েন্ট বেড়ে তার রেটিং দাঁড়িয়েছে ৮১৭, যা নারী টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো বোলারের সর্বোচ্চ রেটিং।
এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার পেসার মেগান শুটের প্রায় আট বছর ধরে অক্ষত থাকা রেকর্ড ভেঙে দিয়েছেন চারানি। ২০১৮ সালের নভেম্বরে শুট ৮০৬ রেটিং পয়েন্ট নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন। চারানির আগে ৮০০ পয়েন্টের মাইলফলক ছুঁতে পেরেছিলেন শুট ও ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমসের ফাইনালে চারানি মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। সেই পারফরম্যান্সই তাকে র্যাংকিংয়ে নতুন উচ্চতায় নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছে।
চারানি শুধু রেকর্ডই গড়েননি, টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ের শীর্ষস্থানও ধরে রেখেছেন। তার ঠিক পেছনেই রয়েছেন আরেক ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। সর্বশেষ তালিকায় চারানির রেটিং ৮১৭, আর দীপ্তির ৭৫৪ পয়েন্ট। সোফি এক্লেস্টোন ৭২৩ পয়েন্ট নিয়ে তৃতীয়।
চারানির উত্থান অবশ্য হঠাৎ নয়। চলতি বছরের জুনেই তিনি প্রথমবার আইসিসি নারী টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ের এক নম্বরে উঠেছিলেন। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে রেটিং বাড়িয়ে এবার পৌঁছে গেলেন সর্বকালের রেকর্ডে।
ব্যাটিংয়েও এগোলেন মান্ধানা
র্যাংকিংয়ে ভারতের জন্য এসেছে আরও একটি সুখবর। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৪৬ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে এক ধাপ এগিয়ে নারী টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থানে উঠেছেন স্মৃতি মান্ধানা। আইসিসির সর্বশেষ আপডেটে বেথ মুনি শীর্ষস্থান ধরে রেখেছেন।
অলরাউন্ডারদের তালিকাতেও শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ। ফলে সর্বশেষ র্যাংকিংয়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন চারানি—একদিকে এক নম্বর অবস্থান, অন্যদিকে টি-টোয়েন্টি বোলিংয়ে সর্বকালের সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ড।














