রাফিনিয়ার চোট নিয়ে স্বস্তির খবর, ম্যাচ শেষে যা জানালেন আনচেলত্তি
- 1
রাকুল প্রীত সিং ও ভাসু ভগনানির সঙ্গে যুক্ত ১২ স্থানে আয়কর দপ্তরের তল্লাশি
- 2
একের পর এক বিশ্বকাপ স্পেনের ঘরে, উত্তর কোরিয়াকে হারিয়ে এবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপও
- 3
খ্যাতির নোটিফিকেশন বন্ধ করে দিলেন ভোজিনিয়া, ‘আগের জীবনটাই বেশি পছন্দ ছিল’
- 4
শেষ মুহূর্তে ওলিসের দুর্দান্ত গোলে বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্সের জয়
- 5
রাফিনিয়ার চোট নিয়ে স্বস্তির খবর, ম্যাচ শেষে যা জানালেন আনচেলত্তি

রাফিনিয়ার চোট নিয়ে স্বস্তির খবর, ম্যাচ শেষে যা জানালেন আনচেলত্তি
রাফিনিয়ার চোট নিয়ে স্বস্তির খবর, ম্যাচ শেষে যা জানালেন আনচেলত্তি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ গোলের দারুণ জয় পেয়েছে ব্রাজিল। তবে সানকর্প স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর জয় ছাপিয়ে আলোচনায় উঠে আসে রাফিনিয়ার চোট। প্রথমার্ধের বিরতির পর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়ায় ব্রাজিলের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ।
তবে ম্যাচ শেষে সেই শঙ্কা অনেকটাই দূর করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সংবাদ সম্মেলনে তিনি জানান, রাফিনিয়া গুরুতর কোনো চোট পাননি। শরীরে অস্বস্তি অনুভব করায় বাড়তি ঝুঁকি না নিয়ে তাকে তুলে নেওয়া হয়েছে।
আনচেলত্তি বলেন, ‘রাফিনিয়া চোট পাননি, কেবল কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। তাই বাড়তি ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামের সুযোগ দিতেই তুলে নেওয়া হয়েছে।’
বার্সেলোনা তারকার সঙ্গে নিজের কথোপকথনের কথাও জানিয়েছেন ব্রাজিল কোচ। মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে রাফিনিয়াকে বার্সেলোনায় ফেরত পাঠানো হবে, নাকি জাতীয় দলের স্কোয়াডেই রাখা হবে। আনচেলত্তির ভাষ্য অনুযায়ী, রাফিনিয়া নিজেও তাকে জানিয়েছেন, ‘আমি ঠিক আছি।’
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে বেশ সন্তুষ্ট আনচেলত্তি। ম্যাচে গোল করার পাশাপাশি পেনাল্টি থেকেও লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
ভিনিসিয়ুসের পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত ব্যাখ্যা করে আনচেলত্তি বলেন, ‘যেহেতু সে ম্যাচে আগেই গোল পেয়েছিল, তাই আমি সিদ্ধান্ত নিই পেনাল্টিটি তারই নেওয়া উচিত। কারণ এই গোলটি পাওয়ার যোগ্যতা তার ছিল। ব্যক্তিগতভাবে আমি তার প্রতি যথেষ্ট ধৈর্যশীল থাকব, কারণ সে এই ধৈর্যের দাবি রাখে।’
সাম্প্রতিক সময়ে ভিনিসিয়ুসের ফর্ম নিয়ে সমালোচনা হলেও আনচেলত্তি মনে করেন, ব্রাজিলের জন্য তার গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
‘আমার ফুটবল-যাত্রাজুড়ে সে যেমন ছিল, ভবিষ্যতেও ব্রাজিলের হয়ে সে তেমনই অপরিহার্য ভূমিকা পালন করবে। এটা সত্যি যে সে এখন নিজের সেরা ফর্মে নেই। তা সত্ত্বেও একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে এবং আজকেও সেটাই করে দেখিয়েছে,’ বলেন ব্রাজিল কোচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তাই ব্রাজিলকে যেমন আত্মবিশ্বাস দিয়েছে, তেমনি রাফিনিয়ার চোট নিয়ে আপাতত স্বস্তির বার্তাও দিয়েছে। এখন মেডিকেল মূল্যায়নের পরই জানা যাবে, পরবর্তী ম্যাচের জন্য বার্সেলোনা তারকাকে স্কোয়াডে রাখা হবে কি না।













