Image

প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, জানালেন আলাদা হওয়ার কারণ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 13 সেকেন্ড আগে
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, জানালেন আলাদা হওয়ার কারণ

প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, জানালেন আলাদা হওয়ার কারণ

প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, জানালেন আলাদা হওয়ার কারণ

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল–অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্যজীবনের ইতি ঘটছে। পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রোববার রাতে ফেসবুকে আলাদা পোস্টে বিষয়টি জানিয়েছেন দুজনই।

প্রীতম তাঁর পোস্টে জানান, প্রায় এক দশকের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছেছেন দুজন।

একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রীতম বলেন, একে অপরের প্রতি তাঁদের সম্মান ও শুভকামনা সব সময় থাকবে। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

শেহতাজও নিজের ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সময়ের সঙ্গে তাঁরা বুঝতে পেরেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো।

একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রীতমের প্রতি নিজের সম্মান ও শুভকামনা সব সময় থাকবে বলেও জানিয়েছেন শেহতাজ।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ। এর আগে ২০১৭ সালে প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাঁদের পরিচয় হয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন তাঁরা। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে।

তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও তাঁদের আলাদা হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা ছিল। শেষ পর্যন্ত দুজনই প্রকাশ্যে তাঁদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানালেন।

জীবনের এই পরিবর্তনের সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতিও বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three