Image

তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা, হুথি ও সৌদি জোটের উত্তেজনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা, হুথি ও সৌদি জোটের উত্তেজনা

তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা, হুথি ও সৌদি জোটের উত্তেজনা

তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা, হুথি ও সৌদি জোটের উত্তেজনা

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে তেল স্থাপনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে সৌদি আরব ও ইয়েমেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হুথিদের হামলায় আগুন লাগে। মঙ্গলবারের এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের নিয়ন্ত্রণাধীন আল-সাবাহ তেল স্থাপনা খালি করার নির্দেশ দেয় সৌদি নেতৃত্বাধীন জোট। পরে সেখানে বিমান হামলা চালানো হয়েছে বলে হুথিসংশ্লিষ্ট গণমাধ্যমের খবরে জানানো হয়।

সৌদি জোটের মুখপাত্রের অভিযোগ, হুথিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত এবং সামরিক কর্মকাণ্ডের জন্য আল-সাবাহ স্থাপনা ও ভূগর্ভস্থ জ্বালানি ডিপো ব্যবহার করছে। তবে ইয়েমেনের তেল কোম্পানির দাবি, হামলার আগে তাদের তেল সংরক্ষণাগারগুলো খালি ছিল।

এ ছাড়া হুথিদের নিয়ন্ত্রণাধীন হোদেইদা প্রদেশের রাস ইসা বন্দর ও একটি তেল স্থাপনাতেও সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

হামলার জবাবে সৌদি আরবের তেল স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা করেছে হুথিরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানায় হামলা হলে সৌদি রাজধানী রিয়াদে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে।

এদিকে, রিয়াদের দিকে ছোড়া হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় ধাহরানে আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর একটি তেল শোধনাগারের আশপাশের বাসিন্দা ও কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three