Image

সুইমিংপুলে পরীমনির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, কয়েক ঘণ্টায় ১৬ লাখ ভিউ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 38 মিনিট আগে
সুইমিংপুলে পরীমনির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, কয়েক ঘণ্টায় ১৬ লাখ ভিউ

সুইমিংপুলে পরীমনির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, কয়েক ঘণ্টায় ১৬ লাখ ভিউ

সুইমিংপুলে পরীমনির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, কয়েক ঘণ্টায় ১৬ লাখ ভিউ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেই অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন পরীমনি। সেখানে তাকে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় নানা ধরনের প্রতিক্রিয়া।

প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ প্রায় ১৬ লাখ ছাড়িয়ে যায়। পাশাপাশি ভিডিওটিতে জমা পড়ে হাজার হাজার রিঅ্যাকশন ও মন্তব্য। অনেকেই পরীমনির প্রশংসা করেছেন। কেউ কেউ তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ বলেও মন্তব্য করেছেন।

তবে ভিডিওটি ঘিরে প্রশংসার পাশাপাশি সমালোচনাও দেখা গেছে। বিশেষ করে তার পোশাক ও ভিডিও উপস্থাপনাকে কেন্দ্র করে কিছু নেটিজেন নেতিবাচক মন্তব্য করেন। এসব মন্তব্যের জবাবও নিজের মতো করে দিয়েছেন পরীমনি।

 

ওটিটি প্ল্যাটফর্মে ২০২৪ সালের আলোচিত সিরিজ ‘রঙ্গিলা কিতাব’-এ অভিনয়ের পর কিছুটা বিরতিতে ছিলেন পরীমনি। তবে বড় পর্দায় তার কাজ থেমে নেই।

কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’-তেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা ‘ডোডোর গল্প’।

নতুন কোনো বড় পর্দার কাজ নিয়ে সাম্প্রতিক সময়ে খুব বেশি আলোচনায় না থাকলেও, মাত্র ৩০ সেকেন্ডের এই ভিডিওর মাধ্যমে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরীমনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three