জার্মান কাপের ডার্বি রণক্ষেত্র, আহত ৮৫
- 1
শেষ মুহূর্তে ওলিসের দুর্দান্ত গোলে বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্সের জয়
- 2
রাফিনিয়ার চোট নিয়ে স্বস্তির খবর, ম্যাচ শেষে যা জানালেন আনচেলত্তি
- 3
তুরস্কের মাঠে গোলবন্যা, ৪-১ ব্যবধানে জয়ে ফিরল ইতালি
- 4
২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিতে ভারত, শক্তিশালী বোলিং আক্রমণ সাজাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
- 5
মাথা ঘুরিয়ে দেবে যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার, একবার হলেও দেখুন

জার্মান কাপের ডার্বি রণক্ষেত্র, আহত ৮৫
জার্মান কাপের ডার্বি রণক্ষেত্র, আহত ৮৫
জার্মান কাপের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভালসহফ ম্যানহাইম ও কাইজারস্লাউটার্নের লড়াই শেষ পর্যন্ত ফুটবল মাঠ ছাড়িয়ে রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। সমর্থকদের দাঙ্গা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩৫ জন নিরাপত্তাকর্মীসহ মোট ৮৫ জন আহত হয়েছেন।
শুক্রবার রাতের ম্যাচটি শুরু থেকেই ছিল উচ্চ উত্তেজনার। মাত্র ৫০ কিলোমিটার দূরত্বে থাকা দুই শহরের সমর্থকদের দীর্ঘদিনের বৈরিতার কারণে ম্যাচটিকে আগেই ‘হাই রিস্ক’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্যভাবে শেষ হওয়ার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কাইজারস্লাউটার্ন সমর্থকেরা মূল স্ট্যান্ডের দিকে ফ্লেয়ার ছুড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ম্যানহাইমের সমর্থকেরা মাঠে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ১,৪০০ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় এবং সমর্থকদের গ্যালারিতে ফেরানো হয়।
সহিংসতার কারণে প্রায় আধঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয় ম্যাচ। শেষ পর্যন্ত নাটকীয়তা আরও বাড়িয়ে ১২০তম মিনিটে গোল করে জয় তুলে নেয় কাইজারস্লাউটার্ন।
ম্যানহাইম পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে ৩৩ জন ফেডারেল পুলিশ ও ২ জন রাজ্য পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। সব মিলিয়ে ৮৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ৮ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর মাঠের সহিংসতা নিয়ে একাধিক তদন্ত শুরু করেছে জার্মান কর্তৃপক্ষ। পুলিশের ওপর হামলা, স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি, শৃঙ্খলা ভঙ্গ এবং বিস্ফোরক আইন লঙ্ঘনের অভিযোগে কয়েকটি মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু হয়েছে।












