Image

লাল কার্ডের ধাক্কার পর ভিনিসিয়ুসের প্রেমেও বিচ্ছেদ, সম্পর্ক শেষ করলেন ভার্জিনিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 17 মিনিট আগে
লাল কার্ডের ধাক্কার পর ভিনিসিয়ুসের প্রেমেও বিচ্ছেদ, সম্পর্ক শেষ করলেন ভার্জিনিয়া

লাল কার্ডের ধাক্কার পর ভিনিসিয়ুসের প্রেমেও বিচ্ছেদ, সম্পর্ক শেষ করলেন ভার্জিনিয়া

লাল কার্ডের ধাক্কার পর ভিনিসিয়ুসের প্রেমেও বিচ্ছেদ, সম্পর্ক শেষ করলেন ভার্জিনিয়া

মাঠের বাইরেও দুঃসংবাদ পেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে শাস্তির শঙ্কায় থাকা এই ফরোয়ার্ডের ব্যক্তিগত জীবনেও এসেছে বড় পরিবর্তন। প্রেমিকা ও ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। ফনসেকার দপ্তরের এক বিবৃতিতে সম্পর্কের ইতি টানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ফনসেকার দপ্তর ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে বিচ্ছেদের খবর জানায়। তবে তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, দুজনের মধ্যে কোনো ঝগড়া বা বিরোধ হয়নি; বরং পারস্পরিক সম্মতিতেই তাঁরা সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে ভিনিসিয়ুস কিংবা ফনসেকা—কেউই এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

Vinicius splits from glamorous girlfriend! Real Madrid star's romance with Virginia Fonseca lasted less than a year

বিচ্ছেদের পর আবার মিলন, এবার ফের আলাদা

ভিনিসিয়ুস ও ফনসেকার সম্পর্ক নিয়ে ব্রাজিল ও স্পেনের সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয় গত বছরের অক্টোবর থেকে। তাঁদের সম্পর্ক অবশ্য শুরু থেকেই ওঠানামার মধ্য দিয়ে গেছে। গত মে মাসে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তবে জুলাইয়ে আবার একসঙ্গে দেখা যেতে শুরু করে তাঁদের।

এরপর বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে হাজির হয়েছেন তাঁরা। সর্বশেষ সেপ্টেম্বরের মাঝামাঝি স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিতে হাত ধরে উপস্থিত হয়েছিলেন ভিনিসিয়ুস ও ফনসেকা। তাঁদের সেই উপস্থিতি নতুন করে সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দেয়। কিন্তু সেই ঘটনার এক মাস পার হওয়ার আগেই আবার বিচ্ছেদের খবর সামনে এল।

লাল কার্ডের শাস্তি নিয়েও অনিশ্চয়তা

ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের মধ্যেই মাঠের শাস্তি নিয়েও উদ্বেগে থাকতে হচ্ছে ভিনিসিয়ুসকে। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে নাথান সালিবার চুল টেনে ধরার ঘটনায় তাঁকে লাল কার্ড দেখান রেফারি। সিদ্ধান্তটি মেনে নিতে না পেরে রেফারির দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে গিয়েছিলেন বলে ম্যাচ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাধারণত লাল কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হয়। সে ক্ষেত্রে ১৯ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ভিনিসিয়ুস। তবে রেফারির সঙ্গে আচরণের কারণে অতিরিক্ত শাস্তি পেলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে। এমন হলে ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে বহুল আলোচিত ‘এল ক্লাসিকো’তেও তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

সব মিলিয়ে, একদিকে মাঠের শাস্তির অপেক্ষা, অন্যদিকে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ—দুই দিক থেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা।

Vinícius Jr. and his girlfriend, Virginia Fonseca, are enjoying their holidays.

Details Bottom
Details ad One
Details Two
Details Three