গাঁজার গন্ধে থামল সাবালেঙ্কার ইউএস ওপেন ম্যাচ!
- 1
তদন্তের জালে রিজওয়ান, ফোন জব্দ থেকে মিডিয়া নিষেধাজ্ঞা—কোথায় গিয়ে থামবে ঘটনা?
- 2
নিখোঁজ মেয়েকে খুঁজতে গিয়ে খুলে যায় পরিবারের অন্ধকার রহস্য, কেমন হলো নেটফ্লিক্সের ‘Run Away’?
- 3
কৃত্রিম টার্ফের শঙ্কায় বিশ্রাম: দক্ষিণ সুদানের বিপক্ষে খেলছেন না সালাহ
- 4
২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন কোহলি
- 5
‘সিটির অর্জন কেউ কেড়ে নিতে পারবে না’, সাবেক ক্লাবের পাশে রদ্রি

গাঁজার গন্ধে থামল সাবালেঙ্কার ইউএস ওপেন ম্যাচ!
গাঁজার গন্ধে থামল সাবালেঙ্কার ইউএস ওপেন ম্যাচ!
বেশ অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হতে হলো আরিনা সাবালেঙ্কাকে। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে খেলতে গিয়ে গাঁজার তীব্র গন্ধে সাময়িকভাবে ম্যাচ বন্ধ করার অনুরোধ করেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা।
লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে গতকাল রাতে ৬–৩, ৬–৪ গেমে রাখিমোভাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন সাবালেঙ্কা। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে গাঁজার গন্ধ নিয়ে তাঁর অভিযোগ।
প্রথম সেটে ৩–০ ব্যবধানে এগিয়ে থাকার সময় আম্পায়ার এভা আসদেরাকি-মুরকে বিষয়টি জানান সাবালেঙ্কা। দুবারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা বলেন, ‘কেউ একজন গাঁজা সেবন করছে।’ গন্ধটি তাঁর কাছে ‘অত্যন্ত তীব্র’ বলেও আম্পায়ারকে জানান তিনি।
এরপর আম্পায়ার রেডিওতে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং পেছনে থাকা এক কর্মকর্তাকে ধূমপানের ইশারা করেন। কিছুক্ষণ পর আবারও শুরু হয় খেলা।
ম্যাচ শেষে সাবালেঙ্কা জানান, গন্ধটি ঠিক কোথা থেকে আসছিল, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের কথা মাথায় রেখে দর্শকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাবালেঙ্কা বলেন, ‘নিজের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করার সময় এ ধরনের গন্ধ সামলানো বেশ কঠিন। এটি গ্যালারির দর্শকদের কাছ থেকে আসছিল, নাকি মাঠের বাইরে থেকে বাতাসের সঙ্গে ভেসে আসছিল, তা বলতে পারব না। আমি শুধু আশা করব, মানুষ এসব বিষয়ে আরও সচেতন হবে।’
ইউএস ওপেনের ভেন্যু ফ্লাশিং মিডোসের স্টেডিয়াম চত্বরে ধূমপান নিষিদ্ধ। তবে পাশের কোরোনা পার্ক থেকে মাঝেমধ্যেই গাঁজার গন্ধ কোর্টে ভেসে আসে বলে জানিয়েছে বিবিসি। নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য গাঁজা সেবন আইনত বৈধ।
চলতি ইউএস ওপেনে গাঁজার গন্ধ নিয়ে সাবালেঙ্কাই প্রথম অভিযোগকারী নন। এর আগে ব্রিটিশ টেনিস খেলোয়াড় কেটি বোল্টার জানিয়েছিলেন, গাঁজার কটু গন্ধ তাঁর মনোযোগে ব্যাঘাত ঘটিয়েছে। একই অভিযোগ করেছেন হ্যারিয়েট ডার্ট ও ফ্রান্সেসকা জোন্সও।
এর আগেও নোভাক জোকোভিচ ও আলেক্সান্দার জভেরেভের মতো তারকা খেলোয়াড়দের ইউএস ওপেনে একই ধরনের অভিযোগ করতে দেখা গেছে।
















