মেরি কমকে নিয়ে বিগ বসের প্রতিযোগীদের সতর্ক করলেন প্রিয়াঙ্কা
- 1
তদন্তের জালে রিজওয়ান, ফোন জব্দ থেকে মিডিয়া নিষেধাজ্ঞা—কোথায় গিয়ে থামবে ঘটনা?
- 2
‘সিটির অর্জন কেউ কেড়ে নিতে পারবে না’, সাবেক ক্লাবের পাশে রদ্রি
- 3
নিখোঁজ মেয়েকে খুঁজতে গিয়ে খুলে যায় পরিবারের অন্ধকার রহস্য, কেমন হলো নেটফ্লিক্সের ‘Run Away’?
- 4
কৃত্রিম টার্ফের শঙ্কায় বিশ্রাম: দক্ষিণ সুদানের বিপক্ষে খেলছেন না সালাহ
- 5
২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন কোহলি

মেরি কমকে নিয়ে বিগ বসের প্রতিযোগীদের সতর্ক করলেন প্রিয়াঙ্কা
মেরি কমকে নিয়ে বিগ বসের প্রতিযোগীদের সতর্ক করলেন প্রিয়াঙ্কা
ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ২০’-এর ঘরে এবার প্রবেশ করেছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম। আর শোতে তাঁর অংশগ্রহণের আগে বিশেষ এক ভিডিও বার্তার মাধ্যমে প্রতিযোগীদের সতর্ক করে দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
শোতে মেরি কমের প্রবেশের আগে প্রিয়াঙ্কার পাঠানো ভিডিও বার্তা দেখানো হয়। ২০১৪ সালে মুক্তি পাওয়া মেরি কমের জীবনভিত্তিক বায়োপিক ‘Mary Kom’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। সেই সূত্রে মেরি কমের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে।
ভিডিও বার্তায় মেরি কমকে নিজের স্বকীয়তা ধরে রেখে খেলতে উৎসাহিত করেন প্রিয়াঙ্কা। একই সঙ্গে বিগ বসের অন্য প্রতিযোগীদের উদ্দেশে মজার ছলে তাঁর সতর্কবার্তা—‘উনার নকআউট কিন্তু বেশ ভারী।’
রোববার (৬ সেপ্টেম্বর) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘বিগ বস ২০’-এর নতুন মৌসুম। এবারের আসরে মেরি কমের অংশগ্রহণকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। বক্সিং রিংয়ে যাঁর দাপট বিশ্বজুড়ে পরিচিত, এবার তাঁকে দেখা যাবে রিয়ালিটি শোর ভিন্ন এক মঞ্চে।
উমুং কুমার পরিচালিত এবং সঞ্জয় লীলা ভানসালি প্রযোজিত ‘Mary Kom’ সিনেমায় কাজ করার সময় থেকেই প্রিয়াঙ্কা ও মেরির মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সিনেমাটি ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিতও হয়েছিল।
‘বিগ বস ২০’ প্রতিদিন জিওহটস্টার ও কালার্স টিভিতে সম্প্রচারিত হচ্ছে। মেরি কম ছাড়াও এবারের মৌসুমে বিনোদন জগত ও সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কয়েকজন পরিচিত মুখ অংশ নিয়েছেন।
















