টি-টোয়েন্টি বোলারদের সেরা বাংলাদেশের নাসুম-মেহেদি
- 1
দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে আলাদা সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
- 2
মাছরাঙার ইনস্টাগ্রামে তারকাদের ভুয়া ভিডিও: হ্যাকের দাবি
- 3
নুসরাত ফতেহ আলী খানের শেষ দিনগুলো: অসুস্থ শরীরেও থামেনি সংগীতচর্চা
- 4
সিনেমায় অভিনয়ের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব, পরিচালকের নম্বর ব্লক করেন নীতি টেলর
- 5
বিতর্কের মধ্যেও রোনালদোর গোল, ১০০০-এর মাইলফলক থেকে আর মাত্র ১৯ ধাপ দূরে

টি-টোয়েন্টি বোলারদের সেরা বাংলাদেশের নাসুম-মেহেদি
টি-টোয়েন্টি বোলারদের সেরা বাংলাদেশের নাসুম-মেহেদি
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষ বোলার হিসেবে নিজের নাম লিখিয়েছেন ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণয়। গত বছরের শুরুর দিকে এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্যারিয়ারে পা রেখেছেন। ধারাবাহিক কিছু পারফর্ম্যান্স তাঁকে ও তাঁর দলকে সাফল্য এনে দিয়েছে। এতে র্যাংকিংয়েও হয়েছে উন্নতি। সম্প্রতি শেষ হওয়া ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ, যেখানে ভারত ৪-১ এ সিরিজ জিতে নিয়েছে। সেই সিরিজে বিষ্ণয়, নিজের স্পিন ভেলকি দেখিয়ে ম্যান অব দ্য সিরিজ পুরষ্কার জিতে নিয়েছেন। গত বছর ফেব্রুয়ারিতে অভিষেকের পর মোট ২১ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৪ টি উইকেট শিকার করেছেন এই স্পিনার। বিষ্ণয়’য়ের এই উত্তরণের বিস্ময় নতুন কিছু নয়। এর আগে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিলেন। যখন রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন’রা ভারতের স্পিন বোলিং সামলিয়ে যাচ্ছেন, তখন সুযোগ পাওয়া মাত্রই বিষ্ণয় নিজের সামর্থ্য দেখিয়েছেন। তাঁর ইকোনমি ৭.১৪, যা বর্তমান সময়ের ভারতীয় স্পিনারদের মধ্যে সেরা। বোলিং র্যাংকিংয়ে শীর্ষে থাকা বিষ্ণয়’য়ের পর; রাশিদ খান দ্বিতীয় অবস্থানে, আদিল রশিদ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা– একইসাথে তৃতীয় অবস্থানে, মাহিশ থিকশানা আছেন পঞ্চম অবস্থানে। এরা সকলেই শীর্ষ দশ থেকে এক ধাপ করে নিচে নেমে গেছেন। আইসিসির হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির শীর্ষ বোলার- ১. রবি বিষ্ণয় (ভারত)- ৬৯৯ ২. রাশিদ খান (আফগানিস্তান)- ৬৯২ ৩. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৬৭৯ আদিল রশিদ (ইংল্যান্ড)- ৬৭৯ ৫. মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)- ৬৭৭ ৬. স্যাম কারেন (ইংল্যান্ড)- ৬৫৯ ৭. ফজলহক ফারুকী (আফগানিস্তান)- ৬৫৭ ৮. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৫৬ ৯. আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৫৫ ১০. আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ৬৪৭।













