বিয়ে করলেন মডেল ও উপস্থাপক ইসরাত পায়েল, পাত্র কে?
- 1
নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, সুসান সারান্ডন-হান্নাহসহ শতাধিক গ্রেপ্তার
- 2
এমবাপ্পের গোলে জয়, জিদানের ডাগআউট অভিষেক রাঙাল ফ্রান্স
- 3
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার জয় কেড়ে নিল ব্রাজিল
- 4
তদন্তের জালে রিজওয়ান, ফোন জব্দ থেকে মিডিয়া নিষেধাজ্ঞা—কোথায় গিয়ে থামবে ঘটনা?
- 5
আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে নেপালের বড় চমক

বিয়ে করলেন মডেল ও উপস্থাপক ইসরাত পায়েল, পাত্র কে?
বিয়ে করলেন মডেল ও উপস্থাপক ইসরাত পায়েল, পাত্র কে?
বিয়ে করেছেন মডেল ও উপস্থাপক ইসরাত পায়েল। গতকাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তিনি।
ইসরাত পায়েলের বর আল-আমিন চৌধুরী। পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং বর্তমানে লন্ডনে বসবাস করছেন। দুই পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন পায়েল।
বিয়ের ছবি পোস্ট করে ইসরাত পায়েল জানান, কয়েক দিন আগে লন্ডনে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
নিজের ফেসবুক পোস্টে পায়েল লিখেছেন, ‘এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।’

যেভাবে আলোচনায় আসেন ইসরাত পায়েল
২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন ইসরাত পায়েল। এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত উপস্থাপনা করেছেন তিনি।
টেলিভিশনের পাশাপাশি বড় বড় আয়োজনের মঞ্চেও উপস্থাপক হিসেবে দেখা গেছে তাঁকে। উপস্থাপনার পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন পায়েল।
দীর্ঘদিনের ক্যারিয়ারে বিনোদন অঙ্গনে নিজের আলাদা পরিচিতি তৈরি করা ইসরাত পায়েল এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরু করলেন। নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।


















