ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ
- 1
মাছরাঙার ইনস্টাগ্রামে তারকাদের ভুয়া ভিডিও: হ্যাকের দাবি
- 2
সিনেমায় অভিনয়ের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব, পরিচালকের নম্বর ব্লক করেন নীতি টেলর
- 3
এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি নিয়ে ক্ষুব্ধ মেহজাবীন
- 4
মাকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মৌসুমীপুত্র ফারদিনের
- 5
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল, শেষ ম্যাচেও বড় হার

ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ
ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের দল গঠন ও ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করে বিতর্কে জড়িয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। পরে ক্ষমা চাইলেও শাস্তি এড়াতে পারেননি আর্জেন্টাইন এই ডিফেন্ডার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেজাজ হারিয়ে প্রকাশ্যে মন্তব্য করার ঘটনায় মার্তিনেজকে জরিমানা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জরিমানার অঙ্ক অবশ্য প্রকাশ করা হয়নি।
গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর মার্তিনেজ বলেছিলেন, কোচ মাইকেল ক্যারিককে আরও শক্তিশালী দল দেওয়ার জন্য ক্লাবের আরও বিনিয়োগ করা প্রয়োজন ছিল। একই সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের কাছ থেকেও আরও বেশি কিছু প্রত্যাশা করেছিলেন বলে জানিয়েছিলেন তিনি।
পরে নিজের মন্তব্যের ব্যাখ্যায় মার্তিনেজ বলেন, তিনি রাগ ও হতাশা থেকেই কথাগুলো বলেছিলেন।
“সবাই জানে, আমি আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলকে প্রচণ্ডভাবে ধারণ করি। হারের হতাশায় এমন এক সময়ে ও স্থানে নিজের অনুভূতি প্রকাশ করেছি, যা হয়তো সঠিক ছিল না। এ জন্য আমি ক্ষমা চাচ্ছি,” বলেন তিনি।
এরপর ইউনাইটেডের নেতৃত্ব ও কোচের সঙ্গে বৈঠক করেন ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি জানান, আলোচনা ছিল ইতিবাচক।
মার্তিনেজ লেখেন, “আজ আমি ক্লাবের নেতৃত্ব ও কোচের সঙ্গে বৈঠক করেছি। অত্যন্ত ইতিবাচক আলোচনা ছিল। সেখানে আমরা মতামত বিনিময় করতে পেরেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর যা ঘটেছে, সে বিষয়ে খোলামেলা কথা বলতে পেরেছি।”
তিনি আরও বলেন, “আমরা যখন সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের ক্লাব তখনই সবচেয়ে ভালো অবস্থানে থাকে। স্বীকার করছি, সেই মুহূর্তে আমার কথাগুলো তাতে সাহায্য করেনি।”
তবে ক্ষমা চাইলেও ক্লাবের শাস্তি থেকে রেহাই পাননি মার্তিনেজ। তাঁর এই মন্তব্যকে ঘিরে ইউনাইটেডের ভেতরে পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সাবেক ইউনাইটেড অধিনায়ক রয় কিনও ‘দ্য ওভারল্যাপ’ পডকাস্টে ক্লাবটির বর্তমান পরিস্থিতিকে ‘একধরনের সার্কাস’ হিসেবে বর্ণনা করেছেন।
এর মধ্যে মার্তিনেজের ওল্ড ট্র্যাফোর্ডে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। মৌসুম শেষে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও ইউনাইটেড সেটি ব্যবহার করবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
মাঠের পারফরম্যান্সও ইউনাইটেডের জন্য স্বস্তির নয়। প্রিমিয়ার লিগে প্রথম ছয় ম্যাচ থেকে মাত্র ছয় পয়েন্ট সংগ্রহ করে ১৩তম স্থানে রয়েছে তারা। দীর্ঘ সময় পর এমন দুর্বল শুরুতে চাপ বাড়ছে কোচ ক্যারিক ও খেলোয়াড়দের ওপর।
আগামী রোববার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে মার্তিনেজকে একাদশে রাখা হবে কি না, সেটিও এখন দেখার বিষয়।













