দ্বিতীয়বার মা-বাবা দীপিকা-রণবীর, ঘর আলো করে এলো কন্যাসন্তান
- 1
২০ বছর পর আবারও বিলিচের অধীনে মদরিচ, জয়ে ফিরল ক্রোয়েশিয়া
- 2
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কোহলির সামনে পাঁচ রেকর্ডের হাতছানি
- 3
তিন ভুলের খেসারত ইংল্যান্ডের, ওয়েম্বলিতে স্পেনের রোমাঞ্চকর জয়
- 4
এমবাপ্পের হাঁটুর চোট নিয়ে রিয়ালের বিবৃতি, কতটা গুরুতর জানাল ক্লাব
- 5
রাকুল প্রীত সিং ও ভাসু ভগনানির সঙ্গে যুক্ত ১২ স্থানে আয়কর দপ্তরের তল্লাশি

দ্বিতীয়বার মা-বাবা দীপিকা-রণবীর, ঘর আলো করে এলো কন্যাসন্তান
দ্বিতীয়বার মা-বাবা দীপিকা-রণবীর, ঘর আলো করে এলো কন্যাসন্তান
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে এলো নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি। তাঁদের ঘরে জন্ম নিয়েছে কন্যাসন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানিয়েছেন দীপিকা ও রণবীর। নতুন অতিথিকে ঘিরে এরই মধ্যে আনন্দে ভাসছে তাঁদের পরিবার ও অনুরাগীরা।
দীপিকা ও রণবীরের প্রথম সন্তানও মেয়ে। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের কন্যা দুয়া। দুই বছর পর একই সময়ে পরিবারে যোগ হলো আরেক কন্যাসন্তান।
সন্তানের আগমনের আগে মন্দিরে দীপিকা-রণবীর
দ্বিতীয় সন্তানের জন্মের ঠিক আগের দিন মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। তাঁর সঙ্গে ছিলেন রণবীর সিং এবং পরিবারের কয়েকজন সদস্য।
সেদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। অন্যদিকে রণবীরকে দেখা যায় বেগুনি কুর্তা ও সাদা প্যান্টে।
প্রথম সন্তান দুয়ার জন্মের আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই দম্পতি। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর, অর্থাৎ মেয়ের জন্মের দুই দিন আগে সেখানে তাঁদের দেখা গিয়েছিল।
অন্তঃসত্ত্বা অবস্থার অপ্রকাশিত ছবি
দ্বিতীয় সন্তানের আগমনের আগে দীপিকা ও রণবীর তাঁদের মাতৃত্বকালীন সময়ের বেশ কিছু ছবি প্রকাশ করেছিলেন। গত ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে রণবীর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ফটোশুটের কয়েকটি অপ্রকাশিত সাদাকালো ছবি শেয়ার করেন।
ছবিগুলোতে দীপিকা ও রণবীরের সঙ্গে ছোট্ট দুয়াকেও দেখা যায়। কোথাও মেয়ের সঙ্গে খেলতে দেখা গেছে তাঁদের, আবার কোথাও ধরা পড়েছে পরিবারের একান্ত কিছু মুহূর্ত।
একটি ছবিতে দীপিকার বেবি বাম্পে হাত রেখে তাঁকে আলতো করে জড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। সেই পোস্টে অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন তাঁরা।
২০১৮ সালে বিয়ে, ২০২৪ সালে প্রথম সন্তান
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেমের শুরু ২০১৩ সালে, ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার শুটিং সেটে। কয়েক বছর সম্পর্কের পর ২০১৫ সালে গোপনে বাগ্দান সারেন তাঁরা।
এরপর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় জমকালো আয়োজনে বিয়ে করেন দীপিকা ও রণবীর। তাঁদের বিয়েতে দীপিকার কঙ্কনি ঐতিহ্য এবং রণবীরের সিন্ধি সংস্কৃতির ছাপ ছিল স্পষ্ট।
বিয়ের প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার মা-বাবা হন তাঁরা। কন্যাসন্তানের নাম রাখেন দুয়া।
এবার দুয়ার দ্বিতীয় জন্মদিনের সময়ই পরিবারে এলো আরও এক কন্যাসন্তান। নতুন অতিথির আগমনে দীপিকা-রণবীরের পরিবারে যোগ হলো আরও এক আনন্দের অধ্যায়















