এলপিএলে তাওহিদ হৃদয়ের ৮ বলে ৩১ রানের বিধ্বংসী ঝড়ে কলম্বোকে উড়িয়ে দিল জাফনা কিংস
- 1
নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, সুসান সারান্ডন-হান্নাহসহ শতাধিক গ্রেপ্তার
- 2
এমবাপ্পের গোলে জয়, জিদানের ডাগআউট অভিষেক রাঙাল ফ্রান্স
- 3
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার জয় কেড়ে নিল ব্রাজিল
- 4
তদন্তের জালে রিজওয়ান, ফোন জব্দ থেকে মিডিয়া নিষেধাজ্ঞা—কোথায় গিয়ে থামবে ঘটনা?
- 5
আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে নেপালের বড় চমক

এলপিএলে তাওহিদ হৃদয়ের ৮ বলে ৩১ রানের বিধ্বংসী ঝড়ে কলম্বোকে উড়িয়ে দিল জাফনা কিংস
এলপিএলে তাওহিদ হৃদয়ের ৮ বলে ৩১ রানের বিধ্বংসী ঝড়ে কলম্বোকে উড়িয়ে দিল জাফনা কিংস
লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো ক্যাপসকে ১৯ রানে হারিয়েছে জাফনা কিংস। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০২ রান তোলে জাফনা। ইব্রাহিম জাদরান ৬৫ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, আর কামিল মিশারা করেন ১৯ বলে ৪৪ রান। তবে শেষ দিকে হৃদয়ের মাত্র ৮ বলে অপরাজিত ৩১ রানের বিস্ফোরক ইনিংসই জাফনাকে ২০০ পেরিয়ে যেতে বড় ভূমিকা রাখে। তিনি ৪টি ছক্কা ও ১টি চারে খেলেন এই ঝড়ো ইনিংস।
জবাবে কলম্বো ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রানেই থেমে যায়। সাদিরা সামারাবিক্রমা ৪৪ ও কামিন্দু মেন্ডিস ২৮ রান করলেও দলকে জেতাতে পারেননি।
বল হাতে সাকিব আল হাসান ৩ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। জাফনার হয়ে দিলশান মাদুশঙ্কা ৩টি ও লিজাড উইলিয়ামস ২টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ইব্রাহিম জাদরান।















