মেসির কীর্তিতে ভাগ বসালেন রাফিনিয়া, ৫০তম লিগ গোলের রাতেই বার্সার জয়
- 1
২০ বছর পর আবারও বিলিচের অধীনে মদরিচ, জয়ে ফিরল ক্রোয়েশিয়া
- 2
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কোহলির সামনে পাঁচ রেকর্ডের হাতছানি
- 3
তিন ভুলের খেসারত ইংল্যান্ডের, ওয়েম্বলিতে স্পেনের রোমাঞ্চকর জয়
- 4
এমবাপ্পের হাঁটুর চোট নিয়ে রিয়ালের বিবৃতি, কতটা গুরুতর জানাল ক্লাব
- 5
রোনালদোকে বেঞ্চে রেখেও নরওয়েকে হারাল পর্তুগাল, জয়ে জেসুসের দল

মেসির কীর্তিতে ভাগ বসালেন রাফিনিয়া, ৫০তম লিগ গোলের রাতেই বার্সার জয়
মেসির কীর্তিতে ভাগ বসালেন রাফিনিয়া, ৫০তম লিগ গোলের রাতেই বার্সার জয়
লা লিগায় দারুণ এক রেকর্ডে লিওনেল মেসির পাশে নাম লেখালেন রাফিনিয়া। চলতি মৌসুমে প্রথম চার ম্যাচে ছয় গোল করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ছুঁয়ে ফেলেছেন মেসির অনন্য কীর্তি।
একবিংশ শতাব্দীতে লা লিগার প্রথম চার ম্যাচে ছয় গোল করা একমাত্র খেলোয়াড় ছিলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি এই কীর্তি গড়েছিলেন দুইবার—টানা দুই মৌসুমে, ২০১২-১৩ ও ২০১৩-১৪ সালে। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন বার্সেলোনার রাফিনিয়া।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে লা লিগাকে বিদায় জানান মেসি। তবে ক্লাবটির হয়ে রেখে যাওয়া অসংখ্য রেকর্ড ও কীর্তির কারণে এখনো নিয়মিতই আলোচনায় থাকেন আর্জেন্টাইন তারকা।
গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলের জয়ে রাফিনিয়াও ছিলেন আলোচনার কেন্দ্রে। ফেরমিন লোপেজের পাস থেকে ম্যাচে গোল করে চলতি মৌসুমে লিগে নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে যান তিনি। একই সঙ্গে এটি ছিল লা লিগায় রাফিনিয়ার ৫০তম গোল।
রাফিনিয়ার গোলের পাশাপাশি বার্সেলোনার হয়ে একটি করে গোল করেছেন ফেরমিন লোপেজ ও পেদ্রি। জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। ফলে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় তুলে নেয় বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা।
এই জয়ের ফলে লিগে টানা চার ম্যাচ জিতেছে বার্সেলোনা। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে কাতালান ক্লাবটি।












