ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়ই কি পাকিস্তানের উল্টোযাত্রার শুরু?
- 1
মারায়া কেরিকে পেছনে ফেলে বিলবোর্ডে নতুন রেকর্ড এলা ল্যাংলির
- 2
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান, সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি
- 3
সাঁতারে ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন জাপানের শিন ওহাশি
- 4
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 5
মুশতাকের বিশ্বাস, ‘ভালো ক্রিকেট খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন নয়?’

ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়ই কি পাকিস্তানের উল্টোযাত্রার শুরু?
ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়ই কি পাকিস্তানের উল্টোযাত্রার শুরু?
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটের ঐতিহাসিক জয়কে পাকিস্তান ক্রিকেটের জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপ হিসেবেই দেখছেন মোহাম্মাদ ইউসুফ। পাকিস্তানের সাবেক এই ব্যাটিং গ্রেটের মতে, ওই জয়ের পরই ধীরে ধীরে দিক হারাতে শুরু করে দেশটির ক্রিকেট।
২০২১ বিশ্বকাপে ভারতকে হারানো ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের বিপক্ষে প্রথম জয়। এরপরের ২২১ আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তান জিতেছে ১১৫টিতে, হেরেছে ৯৭টিতে। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এই সময়ে জয়ের অনুপাতের দিক থেকে পাকিস্তানের অবস্থান পঞ্চম।
অন্যদিকে, একই সময়ে ভারত খেলেছে ২৭২টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে জিতেছে ১৮১টি এবং হেরেছে মাত্র ৭২টিতে। জয়ের অনুপাতের দিক থেকে শীর্ষে রয়েছে ভারত।
পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক সংকটের পেছনে তাই ২০২১ সালের সেই জয়কে অন্যতম কারণ হিসেবে দেখছেন ইউসুফ। সামা টিভির সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ওই ম্যাচের পর ক্রিকেটারদের মধ্যে আত্মতুষ্টি ও অহংকার তৈরি হয়েছিল।
ইউসুফের ভাষায়, ওই জয়ের পর পাকিস্তানের খেলোয়াড়রা মনে করতে শুরু করেন, তারা বড় কিছু অর্জন করে ফেলেছেন। কিন্তু এরপর কীভাবে নিজেদের আরও এগিয়ে নিতে হবে, সেটি তারা বুঝতে পারেননি।
তিনি বলেন, ভালো সময় এলে একজন ক্রিকেটারকে আরও বিনয়ী হতে হয়। অহংকারী হয়ে অন্যকে অসম্মান করলে সেখান থেকেই সমস্যা তৈরি হতে শুরু করে। পাকিস্তানের ক্রিকেটে এমন ঘটনা অনেকবার ঘটেছে বলেও মন্তব্য করেন সাবেক এই ব্যাটার।
ইউসুফের মতে, ভারতের বিপক্ষে ১০ উইকেটের সেই জয় পাকিস্তানকে আত্মবিশ্বাস দেওয়ার পাশাপাশি এমন এক আত্মতুষ্টির জন্ম দিয়েছিল, যার নেতিবাচক প্রভাব পরবর্তী সময়ের ক্রিকেটে দেখা গেছে।















