এজেন্ট লড়াইয়ে অনিশ্চিত রিয়ালের নতুন তারকা
- 1
নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, সুসান সারান্ডন-হান্নাহসহ শতাধিক গ্রেপ্তার
- 2
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার জয় কেড়ে নিল ব্রাজিল
- 3
তদন্তের জালে রিজওয়ান, ফোন জব্দ থেকে মিডিয়া নিষেধাজ্ঞা—কোথায় গিয়ে থামবে ঘটনা?
- 4
এমবাপ্পের গোলে জয়, জিদানের ডাগআউট অভিষেক রাঙাল ফ্রান্স
- 5
আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে নেপালের বড় চমক

এজেন্ট লড়াইয়ে অনিশ্চিত রিয়ালের নতুন তারকা
এজেন্ট লড়াইয়ে অনিশ্চিত রিয়ালের নতুন তারকা
রিয়াল মাদ্রিদ প্রায় চূড়ান্ত করেই ফেলেছিল ১৯ বছর বয়সী আইভরিয়ান উইঙ্গার ইয়ান দিয়োমান্দের দলবদল। মেডিক্যাল ও আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতিও এগিয়ে ছিল বলে জানা যায়। তবে দুই এজেন্সির বিরোধে পুরো চুক্তি এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
রিয়াল আলোচনা চালাচ্ছিল রক নেশনের সঙ্গে, যারা দিয়োমান্দের প্রতিনিধিত্ব করছে বলে দাবি করছে। অন্যদিকে ম্যাক্সিদেল ম্যানেজমেন্ট বলছে, লেগানেস থেকে লাইপজিগে তার আগের দলবদল তারা সম্পন্ন করেছিল এবং চুক্তি অনুযায়ী এখনো তাদের অধিকার বহাল আছে। এ নিয়ে তারা ফিফার কাছে অভিযোগও করেছে।
ফিফার নিয়ম অনুযায়ী প্রতিনিধিত্বসংক্রান্ত বিরোধ খেলোয়াড়ের নিবন্ধন ও আন্তর্জাতিক স্থানান্তর প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যদিও সাময়িক নিবন্ধনের সুযোগ থাকতে পারে, তবু পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত রিয়াল সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে দিয়োমান্দে লাইপজিগের প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দেননি। সব মিলিয়ে এখন সিদ্ধান্তের অপেক্ষায় আছে রিয়াল, খেলোয়াড় ও সংশ্লিষ্ট দুই এজেন্সিই।
















